1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বালিয়াডাঙ্গীতে মোটরবাইক চুরির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চোরকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি

বালিয়াডাঙ্গীতে মোটরবাইক চুরির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চোরকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৬৭ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটে মোটরবাইক চুরি করে পালিয়ে যাবার সময় জনতার হাতে চোর আটক। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চোর রবিউল ইসলামকে (২২ মে) বৃহস্পতিবার রাতে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটে ২২ মে বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম জামে মসজিদের সংলগ্ন হাফেজিয়া মাদ্রাসার সুপারের ব্যবহি্ত মোটরবাইকটি প্রতিষ্ঠানের সামনে লক করে রেখে । এমন সময় রানীশংকৈল উপজেলার আরশি গ্রামের রমজান আলীর ছেলে রবিউল ইসলাম ও একই এলাকার মোটরবাইক মেকার আনোয়ার হোসেন ৷ মিলে তার প্রতিষ্ঠানের সামনে থেকে মোটরবাইকটি চুরি করে পালিয়ে যাবার সময় জনতার হাতে চোর রবিউল ইসলামকে আটক করে অপর চোর আনোয়ার হোসেন পালিয়ে যায়। পরে থানা পুলিশ ও বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দেবনাথ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত স্বাক্ষীদের জবান বন্দী জেনে শেষে চোর রবিউল ইসলামকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে ।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি শওকত আলী সরকার বলেন, লাহীড়ী হাটে মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাবার সময় জনতার নিকট ধৃত হলে সংবাদ পেয়ে পুলিশ ও ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে গিয়ে চোরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়। দন্ডপ্রাপ্ত আসামীকে আগামীকাল ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net