1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিকেএমইএ নির্বাচনে হাতেমের প্যানেল জয়ী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

বিকেএমইএ নির্বাচনে হাতেমের প্যানেল জয়ী

ভোট পড়েছে ৭৫ শতাংশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৮৫ বার

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাচনে প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স জোটের নেতা মোহাম্মদ হাতেমের প্যানেল জয়ী হয়েছে। তিনি নারায়ণগঞ্জের এমবি নীটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমইএ’র বর্তমান সভাপতি।

৩৫টি পরিচালক পদের মধ্যে তার প্যানেল সব পরিচালক পদে জয়লাভ করেছে। ভোটে নির্বাচিত ৩৫ পরিচালকের মধ্য থেকে পরে বিকেএমইএ সভাপতি, নির্বাহী সভাপতি এবং সাতজন সহসভাপতিসহ নয়জন নির্বাচিত হবেন।

আজ শনিবার বিকেএমইএ’র ২০২৫-২০২৭ মেয়াদের এই নির্বাচন আলাদা দুটি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটি কেন্দ্র ঢাকায় বাংলামোটরে বিকেএমইএ ভবনে। আরেকটি কেন্দ্র নারায়ণগঞ্জের চাষাড়া বিকেএমইএ ভবনে ছিল।

বাংলাদেশ নীটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাচনে ৫৭২ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৩১টি। অর্থাৎ ভোট পড়েছে ৭৫ দশমিক ৩৫ শতাংশ। এর মধ্যে নারায়ণগঞ্জের চাষাড়া বিকেএমইএ ভবনে ২৭২ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২৩৪ জন। অর্থাৎ নারায়ণগঞ্জে ভোট পড়েছে ৮৬ শতাংশ। ঢাকায় বাংলামোটরে বিকেএমইএ ভবনে ২২৪ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৪০ জন। অর্থাৎ ঢাকায় ভোট পড়েছে ৬২ দশমিক ৫ শতাংশ।

বিকেএমইএ’র এবারের নির্বাচনে চূড়ান্ত ভোটার সংখ্যা ছিল ৫৭২। এর মধ্যে নারায়ণগঞ্জে ২৭২, ঢাকায় ২২৪ ও চট্টগ্রামে ৭৬ জন। ৩৫টি পরিচালক পদে প্রার্থী ছিলেন ৩৮জন। যেখানে ৩৫জন একই প্যানেলে ছিলেন প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স নামে। প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স জোটের নেতা মোহাম্মদ হাতেম।

এই জোটের বাইরে তিন স্বতন্ত্র তিন প্রার্থী হলেন বিজিএমইএ’র সাবেক পরিচালক ও ইয়াং ফর এভার টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব চৌধুরী, জাহিন নীটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন মিয়া এবং জেএস স্টাইল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। বিকেএমইএ নির্বাচন কমিশনের চেয়ারম্যান সফিউল্লাহ চৌধুরী, সদস্য ওবায়দুর রহমান ও মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net