ঢাকা   ০৯:৪৮:৫২ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

সার্কুলার জারি এজেন্ট ব্যাংকিংয়ে ৫০ শতাংশ হবেন নারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩০৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক :

এজেন্ট ব্যাংকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক। এজন্য আগামীতে এ সেবায় এজেন্ট নিয়োগের ক্ষেত্রে ব্যাংকগুলোকে অন্তত ৫০ শতাংশ নারী এজেন্ট নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়, সময়ের সাথে সাথে এজেন্ট ব্যাংকিং এর চাহিদা ও গুরুত্ব ব্যাপক বৃদ্ধি পেয়ে চলেছে এবং গ্রাহকদের এজেন্ট ব্যাংকিং পরিষেবা গ্রহণ সহজতর ও সহজলভ্য হচ্ছে। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে গ্রামীণ এলাকায় এজেন্ট ব্যাংকিং সুবিধা চালু হওয়ায় নারী গ্রাহকদের অংশগ্রহণ উল্লেখযোগ্য মাত্রায় হলেও নারী এজেন্টের সংখ্যা এখন পর্যন্ত খুবই সীমিত পর্যায়ে রয়েছে। আর্থিক লেনদেনে নারীর সক্ষমতা ও নারীর অর্থনৈতিক অন্তর্ভুক্তি বৃদ্ধির জন্য নারীবান্ধব ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এমন অবস্থায় এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে নারী উদ্যোক্তাদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে এখন থেকে ভবিষ্যৎ এজেন্ট নিয়োগের ক্ষেত্রে অন্যূন ৫০ শতাংশ নারী এজেন্ট নিশ্চিত করতে হবে।

এর আগে গত মার্চে এক অনুষ্ঠানে এজেন্ট ব্যাংকিংয়ে বাংলাদেশ খুবই ভালো করছে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, শিগগিরই এ খাতের ৫০ শতাংশ এজেন্ট নারীরা হবেন। এ বিষয়ে দ্রুতই সার্কুলার জারি করবে বাংলাদেশ ব্যাংক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি