1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৫৪ বছরের সবচেয়ে বড় দুটি অর্জন ৭১ আর ২৪ : তারেক রহমান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত

৫৪ বছরের সবচেয়ে বড় দুটি অর্জন ৭১ আর ২৪ : তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৪১৩ বার

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের ৫৪ বছরের সবচেয়ে বড় দুটি অর্জন একাত্তর আর চব্বিশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গত ২ মে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেছিলেন তিনি। তার সেই বক্তব্য সোমবার (১২ মে) রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশ করে।

তারেক রহমান বলেন, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসের সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ অর্জন যদি আমরা এভাবে দেখি—এক, ১৯৭১ সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বছর; দুই, ২০২৪ সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার বছর।

তিনি বলেন, বাংলাদেশ নামক এই জাতিরাষ্ট্রের স্বাধীনতাপ্রিয় হাজারো-লাখো শহীদের রক্তে লেখা স্মারকে, একাত্তর আর চব্বিশের রাজনৈতিক বার্তাটি হলো—দিল্লির তাঁবেদার হওয়ার জন্য বাংলাদেশ ১৯৭১ সালে পিন্ডি ত্যাগ করেনি। ১৯৭৫ সালের ৭ নভেম্বর, দেশের সিপাহি-জনতাও এই বার্তাটিই দিয়েছিল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্রপ্রিয় জনগণের স্বাধীনতার বার্তা উপেক্ষা করে, পতিত ও পলাতক এক স্বৈরাচার দীর্ঘ দেড় দশক ধরে স্বাধীন বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। ভবিষ্যতে যাতে আর কেউ কখনো বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায়, পরাজিত তাঁবেদার অপশক্তি ও তাদের দোসররা যেন আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে—সেটিই হোক বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net