1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভারত-পাকিস্তান যুদ্ধ রুখল যে গোপন গোয়েন্দা বার্তা! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্ন থমকে গেছে ক্যান্সারে, বাঁচতে চায় মাদ্রাসা ছাত্র জুনায়েদ ডিএমপি’র নতুন কমিশনার হলেন খাগড়াছড়ির সন্তান মোসলেহ উদ্দিন  নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ

ভারত-পাকিস্তান যুদ্ধ রুখল যে গোপন গোয়েন্দা বার্তা!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩৬১ বার

নিজস্ব প্রতিবেদক :

আকস্মিকভাবে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। আর এই যুদ্ধ থামার পেছনে ছিল এক গোপন ও বিপজ্জনক গোয়েন্দা বার্তা।যা পেয়েই নড়েচড়ে বসে যুক্তরাষ্ট্র। মার্কিন হস্তক্ষেপেই শেষমেশ বিরতিতে সম্মত হয় দুই পারমাণবিক প্রতিবেশী।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিপদজনক গোয়েন্দা তথ্যেই থেমেছে ভারত-পাকিস্তানের যুদ্ধ।

পাল্টাপাল্টি হামলার চারদিন পর, অনেকটা আকস্মিকভাবে ১০ মে যুদ্ধবিরোতিতে সম্মত হয় ভারত এবং পাকিস্তান। আর যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, দুই পরাশক্তির যুদ্ধ থামাতে মধ্যস্থতা করেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন দাবি করে, ভারত-পাকিস্তানের সংঘাত নাটকীয় মোড় নিতে পারে। স্থানীয় সময় ৯ মে শুক্রবার সকালে গোয়েন্দা সূত্রে এমনই তথ্য পায় যুক্তরাষ্ট্র। এরপরই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরোতি আলোচনা শুরুর আহ্বান জানান।

কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএন জানিয়েছে, মার্কিন শীর্ষ কর্মকর্তাদের একটি দল,যাদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী, অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কু রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি ওয়াইলস ভারত এবং পাকিস্তানের ক্রমবর্ধমান সংঘাত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিলেন।

সিএনএন জানিয়েছে, তথ্যগুলো সংবেদনশীল হওয়ায় এর ধরণ এবং প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে কর্মকর্তারা বলছেন, গোয়েন্দা তথ্যে গুরুত্ব অনুধাবন করে জেডি ভ্যান্স নিজেই ভারতের প্রধানমন্ত্রী মোদিকে টেলিফোন করেন।

হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, ভারতীয় প্রধানমন্ত্রীকে সতর্ক করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, “চলতি সপ্তাহের শেষের দিকে সংঘাত নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।”

ট্রাম্প জানান, রাতভর আলোচনার পর দুই প্রতিবেশী দেশ তাৎক্ষণিকভাবে পূর্ণমাত্রায় যুদ্ধবিরোতিতে রাজি হয়েছে। ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ভারত ও পাকিস্তানের পক্ষ থেকেও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়।

সিএনএনের তথ্য অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স মোদিকে সরাসরি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করতে উৎসাহিত করেন। ভারতের ‘অপারেশন সিদুর’ এবং পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান মারসুস’-এর পাল্টাপাল্টি হামলার মধ্যেই ১০ মে, শনিবার বিকেলে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরোতির ঘোষণা দেয়।

এনএক্স পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। যদিও ভারতের বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি।

যুদ্ধের মুখ থেকে ফিরে আসা ভারত-পাকিস্তানের এই কূটনৈতিক নাটকীয়তায় গোয়েন্দা তথ্যের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, তা আবারও প্রমাণিত হলো। আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক তৎপরতা ও গোপন বার্তার এমন সংমিশ্রণেই হয়তো রক্ষা পেল দক্ষিণ এশিয়া একটি বড় ধরনের সংঘাত থেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net