1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে তীব্র গরমে পথচারীদের মাঝে  হক কমিটির শরবত বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

রাউজানে তীব্র গরমে পথচারীদের মাঝে  হক কমিটির শরবত বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৪২৫ বার

রাউজান (চট্টগ্রাম)প্রতিনিধি:

রাউজানে তীব্র গরম ও তাপদাহে অতিষ্ঠ জনজীবন। পথচারীদের ক্লান্তি দূর করতে লেবু ও গুড়ের তৈরি সুস্বাদু ঠান্ডা শরবত বিতরণের উদ্যোগ নিয়েছে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াজিষপুর ইউনিয়ন শাখা। মঙ্গলবার (১৩মে) সকাল ৯ টায় নোয়াজিষপুর নতুন হাট বাজার, স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে হক কমিটির কর্মীরা দাঁড়িয়ে সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে এই লেবুর ও গুড়ের তৈরি সুস্বাদু ঠান্ডা শরবত বিতরণ করেন। এসময় অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। তিনি মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি নোয়াজিষপুর শাখার এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের  মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, মুক্তিযোদ্ধা রফিকুল আহমেদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক সেলিম উদ্দীন, সংগঠনের সাবেক সভাপতি হাজী হেলাল উদ্দিন, মাওলানা ফরিদ উদ্দিন,সেলিমুল হক রুবেল, সাধারণ সম্পাদক ফোরকান উদ্দীন বাবলু, মোঃ নাছির উদ্দিন, সুমন চৌধুরী এরশাদুল আলম, জুয়েল, শারুক,কাজী সম্রাট, কাজী জাবেদ, শাহা আলম, করিম, এনামুল হক, মহিউদ্দিন, হাফেজ বোরহান উদ্দিন, আমানত উল্লাহ টিপু, ফরিদ উদ্দিন, সৌরভ হোসেন ইমন, কাজী মহসিন, জালাল উদ্দিন, কাজী নবাব, আবু বক্কর, জিসান, আদিল, সাকিব, ওচমান, জাহেদ,জিহান, তানভীর সাব্বির প্রখু। অপরদিকে গহিরা চৌমুহনী চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কে পথচারীদের মধ্যে লেবু ও গুড়ের তৈরি সুস্বাদু ঠান্ডা শরবত বিতরণ করেছেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর শাখা-১। সংগঠনের সাধারণ সম্পাদক ফোরকান উদ্দীন বাবলু জানান,মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর ত্রাণ ও দুর্যোগ মোকাবেলা সেলের সহযোগিতায় শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ম্যানিজিং ট্রাস্টি  সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর নির্দেশনায় সারাদেশে চলমান তীব্র দাবদাহে পিপাসার্ত শিক্ষার্থী, রিকশা চালক, অটোরিকশা চালক, যাত্রী ও পথচারীদের  মধ্যে এ সামান্য শরবত বিতরণ করেছি। আমাদের চেষ্টা থাকবে এভাবে মানব কল্যাণমুলক নানান কাজ করার চেষ্টা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net