ঢাকা   ০১:৪৫:৪২ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

রাজশাহীতে ২৬৫ গ্রাম মাদকসহ আটক -১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৫৯৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজশাহী প্রতিনিধি :-

রাজশাহী কাশিয়াডাঙ্গা থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে ২৬৫ গ্রাম মাদকসহ ১ জনকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) -৫। ঐ আসামি মোট ১৭ টি মাদক মাদক মামলার আসামি।

র‍্যাব-৫ রাজশাহী সদর কোম্পানীর একটি অপারেশন দল এ অভিযানটি পরিচালনা করেন।
জানা যায়, আসামি শরিফুল দীর্ঘদিন ধরেই মাদক ব্যাবসা করে আসছেন। বারবার মাদকসহ গ্রেফতার হয়েও তাকে কারাগারে থাকতে হয় না বেশিদিন।অগাধ টাকা খরচ করে বেরিয়ে আসেন তিনি।বেরিয়ে আবারও বীরদর্পে ব্যবসা পরিচালনা করে থাকেন।

৫ মে ( সোমবার) সকাল ৬.০০ টায় রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা এলাকায় চেকপোস্ট বসিয়ে এই মাদক উদ্ধার করা হয়। বগুড়ার শাহাজাহানপুর উপজেলার বিহিগ্রাম গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে শরিফুল ইসলাম (৫০) কে ২৬৫ গ্রাম মাদক সহ আটক করা হয়।

অভিযানে ২ টি মোবাইল ফোন, ১ টি মোটরসাইকেল, নগদ ১৫ হাজার টাকা ও ৩ টি সিমসহ আসামি শরিফুলকে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি