ঢাকা   ১২:৫৮:৪৬ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

সাবেক ছাত্রনেতা মোঃ মোদাচ্ছের আলমের পরিবারের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩৪১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাবেক ছাত্রনেতা মোঃ মোদাচ্ছের আলমের পরিবারের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

 

নিজস্ব সংবাদদাতা :

কুমিল্লা, চৌদ্দগ্রাম শুভপুর ইউনিয়নের অন্তর্গত ফকিরহাট গ্রামের কথিত যুবলীগ নেতা সন্ত্রাসী করিম ও আবাদ মিয়ার নেতৃত্বে বহিরাগত ২০-৩০ জন ভাড়াটিয় সন্ত্রাসী দিয়ে গত ২৮ মে ২০২৫ ইং দিবাগত রাতে আনুমানিক ০৩-টার সময় ফকিরহাট চৌমুহনী বাজার একটি টিনসেট ঘর ভাঙচুর করে এবং বাড়িঘরে তার পরিবারের লোকজনের উপরে অতর্কিতভাবে হামলা করে এতে বেশ কয়েকজন আহত হয়। পরে এলাকার লোকজন একত্রিত হয়ে ধাওয়া করলে সন্ত্রাসী করিম ও আবাদ মিয়া তার বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসীরা এক পর্যায়ে পালিয়ে যায়। এতে এলাকাতে জনমনে ভয় ও আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসীর ভাষ্যমতে মৃতু আব্দুল বারিক এর দ্বিতীয় ছেলে সন্ত্রাসী করিম (৪০) বিগত সরকারের আমলে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে এলাকাতে প্রভাব খাটিয়ে অবাধে জমজমাট মাদক ব্যবসা, চুরিডাকাতি, চাঁদাবাজির ও অবৈধ দখলদারীতে লিপ্ত ছিল তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। একই গ্রামের মৃতু ইদ্রিস মিয়ার ছোট ছেলে ভূমিদস্য আবাদ মিয়া (৫০) নামে এলাকাতে পরিচিত কথিত আছে তার মা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ্ব করতে না পারায় আল্লাহর রাজি খুশির জন্য মসজিদের খেদমতের জন্য ২৪শতক জমি দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করলেও সেই জমি মসজিদ এর নামে না দিয়ে ভূমিদস্য আবাদ মিয়া জোরপূর্বক বসতবাড়ি নির্মাণ করে বর্তমানে বসবাস করছেন। এবং কি অনান্য ভাই বোনকে ঠকিয়ে গোপনে মায়ের সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ রয়েছে।

বর্তমানে সাবেক ছাত্রনেতা মোঃ মোদাচ্ছের আলম এর পিতা ডা: জয়নাল আবেদীন নিজ জায়গায় একটি দোকান ঘর নির্মান করিলে পরক্ষণে আবাদ মিয়া নিজের জমি বলে দখল করার উদ্দেশ্যে জোরপূর্বক পূর্বপরিকল্পিতভাবে সযোগ বুজে রাতের আধারে তার ভাড়াটিয়া সন্ত্রাসী গুন্ডাবাহিনী দিয়ে ব্যাপক ভাংচুর করে ও বাড়িঘরে অতর্কিত হামলা চালিয়ে জান মালের ব্যাপক ক্ষতি সাধন করে।

এতে তাৎক্ষণিক থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে ন্যায় বিচারে পাবার ব্যাপারে আশ্বস্ত করেন। এলাকাতে এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে অবস্থা বিরাজ করছে।তাই ভুক্তভোগী জানান মালের নিরাপত্তা চেয়ে এবং অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি