1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলোচনায় রাজি এনবিআর ঐক্য পরিষদ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

আলোচনায় রাজি এনবিআর ঐক্য পরিষদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৪৩ বার

অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য রাজি হয়েছেন এনবিআর ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।

আজ শনিবার সকালে এনবিআর ফটকের সামনে অবস্থান নিয়ে হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, আমরা অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজি আছি। কিন্তু এ জন্য আনুষ্ঠানিকভাবে ঐক্য পরিষদকে চিঠি দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আলোচনার আহ্বান না জানিয়ে ঐক্য পরিষদ যাতে আলোচনায় অংশ নিতে পারে সরকারের পক্ষ থেকে সে পরিবেশ নিশ্চিত করতে হবে।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণের দাবিতে মার্চ টু এনবিআর ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে এনবিআর ঐক্য পরিষদ। গত বৃহস্পতিবার অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর চেয়ারম্যান ও সদস্যদের বৈঠকে ঐক্য পরিষদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়। তবে বৈঠকের আগে কর্মসূচী প্রত্যাহারের বিষয়ে অর্থমন্ত্রণালয়ের পক্ষ থেকে সিদ্ধান্তের কথা জানানো হয়। কিন্তু সে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ঐক্য পরিষদের সঙ্গে কোন আলোচনা করা হয়নি-এমনটি দাবি করে ঐক্য পরিষদ আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানের কথা জানায়।

উল্লেখ্য, আগামী ১ জুলাই অর্থ উপদেষ্টা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net