1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ

ঈদগাঁওয়ে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৩১৬ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়ন ছাত্র ফোরাম চট্টগ্রাম কতৃক উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার ও মেডিকেল-বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

৮ জুন (রবিবার) দুপুর ১২ টার দিকে নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোছাইন।

সংগঠনের সভাপতি মুসা ইব্রাহিম রাজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমা।

আলোচনা করেন সিটি কলেজের অধ্যাপক নুরুল ইসলাম, চট্টগ্রাম অর্থঋন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালেতের বিচারক হেলাল উদ্দীন, কক্সবাজার মেডিকেল কলেজের এসোসিয়েট প্রফেসর ডাঃ একে এম হারুন অর রশিদ, ইসলামী ব্যাংক ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজান, ফটিকছড়ি টেকনিক্যাল কলেজের আবু তালেব, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের তানভীর সিফাত, বাংলাদেশ সুপ্রীমকোর্টের এডভোকেট শাহাব উদ্দীন, ডাঃ সাবরিনা আছিয়া আতিফা, সাংবাদিক ইমাম খাইর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আবু মুসা, চট্টগ্রাম এশিয়ান স্পেশালিস্ট হসপিটালের ডাইরেক্টর রিদওয়ানুল হক রাজন, এড. গিয়াস উদ্দিন,এড ইউসুব নবী,সাবেক সাধারণ সম্পাদক তামিম,কফিল,নুরুচ্চফা,মোর্শেদ, নুরুল হুদা ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী মাশফিয়া রুবাইদা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তামজিদ হাসান জিহাদ প্রমুখ।

পরে মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে সদ্য চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্কুল-মাদরাসার শিক্ষার্থীদেরকে পুরস্কার তুলে দেয়া হয় আয়োজক কমিটির পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net