1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক জন নিহত ১  আহত ১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক জন নিহত ১  আহত ১

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৬৫২ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলি চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহিদ মিয়া (৩০) নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন। আহত আহিদ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শনিবার (১৪ জুন) বেলা ১২টার দিকে উপজেলার রাইয়াপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত রঙ্গ চৌধুরীর ছেলে অলি চৌধুরী । কাদিপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলেআহত আহিদ মিয়া।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় বাড়ির মসজিদের পাশে একটি বড় জাম গাছ রয়েছে। দুপুরে অলি চৌধুরী ও আহিদ মিয়া ওই গাছে জাম পাড়তে ওঠেন। এ সময় গাছের ডালে জড়ানো বৈদ্যুতিক তারে স্পর্শ করে হঠাৎ দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত গাছ থেকে নামিয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক অলি চৌধুরীকে মৃত ঘোষণা করেন। আহত আহিদ মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান, নিহত বিষয়টি সত্যতা নিশ্চিত করে তিনি বলেন ওপর আহত ব্যক্তির চিকিৎসা চলছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ বিভাগকে সতর্ক পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net