1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা এবং জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির  উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

মাগুরায় উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা এবং জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির  উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

মোঃ সাইফুল্লাহ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৫৬ বার

মাগুরা প্রতিনিধি :

মাগুরায় শ্রীপুরে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে এবং জীব বৈচিত্র্য ও বন্যপ্রানী সংরক্ষণ কমিটির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে গোয়ালপাড়া জোড়া ব্রীজ হতে কালিনগর বাজার সড়কের দু’ধারে খেজুর ও হরহড় গাছের বীজ বপন করা হয়।

শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জীব ও বৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ন কবির, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা কাজী আপ্তাব হোসেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কাজী আব্দুল আওয়াল সবুর, কাজলী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা  মোঃ ইনছান আলী, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক খোন্দকার দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মিরান্নাহার, সহ-সাধারণ সম্পাদক সাথী খাতুন, প্রচার সম্পাদক রেজওয়ান বিশ্বাসসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net