1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধি দলের সাথে জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম ঈদগাঁওয়ে র‌্যাবের অভিযান,অস্ত্রসহ ২ জন গ্রেফতার ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা ঈদগাঁওয়ে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় স্থানীয় নির্বাচন নিয়ে যে তথ্য জানালেন ইসি শত বছরের নবীনগরের আলীয়াবাদ খাল এখন মাত্র তিন ফুটের ড্রেন সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও আরেকজনকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধি দলের সাথে জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৬৩ বার

নিজস্ব প্রতিবেদক :

১৬ জুন সোমবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ এবং জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

বৈঠকে প্রতিনিধি দল জামায়াতে ইসলামীর সাংগঠনিক পদ্ধতি, গঠন কাঠামো, কার্যক্রম ও তৃণমূল পর্যায় পর্যন্ত অবস্থান এবং বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা সম্পর্কে অবগত হয়ে ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা রাখবে বলে প্রতিনিধি দল আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠক শেষে প্রতিনিধি দলটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net