1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, থানায় অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

চৌদ্দগ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, থানায় অভিযোগ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২২৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌতুকের টাকার দাবিতে শাহিদা বেগম নামে এক গৃহবধূকে নির্যাতন করা হয়েছে। এতে ভুক্তভোগি গৃহবধুর চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও নীলাফুলা জখম হয়। গত রোববার সকালে ন্যাক্কারজনক এ ঘটনাটি ঘটিয়েছে তারই স্বামী মো: রবিউল আলম। অভিযুক্ত রবিউল উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মেষতলী গ্রামের মো: ফজলুল হকের ছেলে এবং ভুক্তভোগি শাহিদা বেগম একই গ্রামের মৃত আব্দুল গফুর এর মেয়ে। সংবাদ পেয়ে ভুক্তভোগির পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগি শাহিদা আক্তার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর ৯ বছর পূর্বে ২ সন্তানের জননী শাহিদাকে শরীয়াহ্ মোতাবেক সামাজিকভাবে বিয়ে করেন রবিউল। বিয়ের কয়েক মাসের মধ্যেই শাহিদা বুঝতে পারেন তার স্বামী মাদকাসক্ত। এদিকে তার উপর নেমে আসে বিভিন্ন নির্যাতন-অত্যাচার। বাবার বাড়ি থেকে বারবার ব্যবসার জন্য টাকা আনতে বলে রবিউল। নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে ভাইদের কাছ ব্যবসার জন্য স্বামীকে ৮ লাখ টাকা এনে দেন। এছাড়াও প্রাক্তন স্বামীর দেওয়া ৮ ভরি ওজনের গহনাও দিয়ে দেন স্বামী রবিউলকে। এতেও তার মন পাওয়া যায়না। কারণে-অকারণে তাকে সবসময় মারধর করে। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় পারিবারিক শালিস হয়। নতুন সংসারে আগত দু’টি সন্তানের দিকে চেয়ে সব ভুলে আবারও জোড়াতালির সংসার শুরু করতে বাধ্য হয় শাহিদা। গত রোববার সকালে শাহিদাকে তার বাবার বাড়ি থেকে আবারও ৫০ হাজার টাকা আনতে বলে রবিউল। এতে অস্বীকৃতি জানালে নেমে আসে অত্যাচার-নির্যাতন। স্বামী রবিউলের এলোপাতাড়ি কিল-ঘুসি, লাথি-উষ্ঠায় মাটিতে লুটিয়ে পড়েন শাহিদা। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে রবিউল পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় নির্যাতনকারী স্বামী রবিউলের উপযুক্ত বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ এনে ভুক্তভোগি নারী থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net