ঢাকা   ০৮:২৩:৫৪ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

টানা ২৯ দিনের লংমার্চ কর্মসূচি এনসিপির, ঘোষণা আজ

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৪৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের। অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে টানা ২৯ দিনের লংমার্চ কর্মসূচি নিয়ে মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন এ দলের কর্মসূচি শুরু হচ্ছে পহেলা জুলাই।

এনসিপির একাধিক সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে পহেলা জুলাই শুরু হবে এনসিপির লংমার্চ। এটি গাইবান্ধা, রংপুর, রাজশাহী হয়ে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং পদ্মার অপর পাড়ে থাকা ঢাকা বিভাগের জেলাগুলো, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগের জেলাগুলো হয়ে ঢাকায় এসে শেষ হবে। টানা ২৯ দিন চলবে এই লংমার্চ।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনের পতন ঘটে জুলাই গণঅভ্যুত্থানে। এই বিপ্লবের প্রথম বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে এনসিপি। এর অংশ হিসেবে ২৯ দিনের দীর্ঘ লংমার্চ কর্মসূচি নেওয়া হচ্ছে, যা শুরু হবে পহেলা জুলাই।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির কর্মসূচি নিয়ে আজ রোববার সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় হবে এই সংবাদ সম্মেলন। জানা গেছে, এ সংবাদ সম্মেলনে লংমার্চসহ নানা কর্মসূচি ঘোষণা করা হবে।

সূত্রমতে, জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটি গঠিত হওয়ার পর থেকেই এ ধরনের একটি লংমার্চ কর্মসূচির বিষয়ে আলোচনা হয়ে আসছে। এবার সেটি বাস্তবায়ন করতে যাচ্ছে এনসিপি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি