1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২০৬ বার

কলম্বো টেস্ট হারের পর সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। এর আগে কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন ওঠে, অধিনায়কত্ব ছেড়ে দিবেন। সে সময় অবশ্য কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি তিনি।

কলম্বোয় সকালে ইনিংস ও ৭৪ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে এসে এই কথা জানান শান্ত। তিনি বলেন, ‘এটা পারসোনাল কোনোকিছু না। এটা টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি। আমি মনে করি যে, এটাতে টিমের ভালো কিছু হবে।’

তিনি আরও যোগ করেন, ‘তিনটা ক্যাপ্টেন আমার মনে হয় যে দলের জন্য ডিফিকাল্ট হতে পারে। পুরোটা চিন্তা করে টিমের বেটারমেন্টের জন্য আমি সরে আসছি। যদি ক্রিকেট বোর্ড চিন্তা করে তিনটা ক্যাপ্টেন তারা রাখবে, তাহলে টোটালি তাদের ডিসিশন।’

মন খারাপ কিংবা রাগ থেকে এমন সিদ্ধান্ত নেননি বলেও সংবাদ সম্মেলনে জানান নাজমুল হোসেন শান্ত। ২০২৪ সালের শুরু থেকে তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করছিলেন। চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। সেখানে লিটন দাসকে দায়িত্ব দেওয়া হয়। পরে তাকে না জানিয়েই ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকেই গুঞ্জন ওঠে টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন শান্ত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net