1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৪৭ বার

বিসিবি এবং ক্লাব সংগঠকদের মধ্যকার দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের জেরে স্থবির হয়ে আছে দেশের ঘরোয়া ক্রিকেট। এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে এবার সরাসরি সরকারের শীর্ষ মহলের দ্বারস্থ হয়েছেন ক্রিকেটাররা। ঢাকা প্রিমিয়ার লিগসহ (ডিপিএল) মাঠের খেলা দ্রুত ফেরাতে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বৈঠক করেছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

 

মঙ্গলবার ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানিজার্স অ্যাসোসিয়েশনের ইফতার শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠুন জানান, ঘরোয়া ক্রিকেটের বর্তমান অচলাবস্থা নিয়ে প্রতিমন্ত্রীর সাথে তার বিস্তারিত কথা হয়েছে।

 

বৈঠকের ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করে মিঠুন বলেন, ‘আমি ইতোমধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। বিস্তারিত জিনিসগুলো আমি উনার সঙ্গে আলোচনা করেছি। উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন বিষয়টা দ্রুত সমাধান করবেন।’

বিসিবির বর্তমান প্রশাসনিক জটিলতা বা ক্ষমতার লড়াই নিয়ে ক্রিকেটারদের কোনো আগ্রহ নেই বলে স্পষ্ট করেছেন মিথুন। তার মতে, খেলোয়াড়দের একমাত্র চাওয়া হলো নির্বিঘ্নে খেলা চালিয়ে যাওয়া। তিনি বলেন, ‘খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে আমি চাই মাঠে খেলা হোক। কারো হস্তক্ষেপে যদি মাঠে খেলা ফেরে আমি নিশ্চিত আপনিও খুশি হবেন, আমরাও খুশি হবো।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net