1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন অপ্রতিম হত্যায় আসামিদের দায় স্বীকার, দ্রুত বিচারের ব্যবস্থা করছে সরকার আওয়ামিলীগ নেতার ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ওসি প্রত্যাহার

চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার

চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে ১ম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করা এবং পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টে এলাকার সাধারণ জনগণের অংশগ্রহণে গঠিত ১৪টি দল অংশগ্রহণ করে।

 

ফাইনাল খেলায় হাটহাজারী থানা ও বাঁশখালী থানা নামে অংশগ্রহণকারী দুটি দল মুখোমুখি হয়। শুরু থেকেই উভয় দল দুর্দান্ত ক্রীড়াশৈলী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব প্রদর্শন করে। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় শেষ পর্যন্ত বাঁশখালী থানা ৩৯ পয়েন্ট এবং হাটহাজারী থানা ২৯ পয়েন্ট অর্জন করে। ফলে ১০ পয়েন্টের ব্যবধানে হাটহাজারী থানাকে পরাজিত করে বাঁশখালী থানা চ্যাম্পিয়ন হয়।

 

চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে মেডেল, ট্রফি ও পুরস্কার তুলে দেন।

 

কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের এ আয়োজন স্থানীয় জনগণের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও অংশগ্রহণ বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার এবং পুলিশ ও জনগণের মধ্যে আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের জনসম্পৃক্তমূলক আয়োজনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা ও অংশীদারিত্ব আরও বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net