1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২৪ শের গণঅভ্যুত্থানে এবং গুম এর সকল শহীদ পরিবারের পাশে রয়েছে বিএনপি – আমিনুল হক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫ জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চকরিয়ায় বিসিসিপি’র জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা-২০২৬ অনুষ্ঠিত নবীগঞ্জ দৌলতপুরের ভাঙ্গা সরু ব্রীজটি যেন মরন ফাঁদে পরিণত ! নতুন ব্রীজ নির্মাণের দাবী  হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে চিটাগাং কিংস

২৪ শের গণঅভ্যুত্থানে এবং গুম এর সকল শহীদ পরিবারের পাশে রয়েছে বিএনপি – আমিনুল হক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৭১ বার

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গুম এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক সাফজয়ী ফুটবলার আমিনুল হক।

আজ রবিবার ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর পল্লবীতে চব্বিশের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের নিহত ছাত্রদল নেতা রমজান মিয়া জীবন এবং ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পতিত স্বৈরাচার এর বিরুদ্ধে আন্দোলনে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেন এর বাসায় গিয়ে তাদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাক্ষাৎ করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। এসময় তিনি শহীদ পরিবারদের আর্থিক সহযোগিতাও প্রদান করেন।

সর্বশেষ সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে নিহত শ্রমিকদল পল্লবী থানার ৫নং ওয়ার্ডের শ্রমিকদলের সহসভাপতি বিল্লাল গাজীর বাসায় গিয়ে তার পরিবার এর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি নেতা আমিনুল হক। এসময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া বিল্লালের মা’র কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়৷ বিএনপি নেতা আমিনুল হক নিহত বিল্লালের ছেলের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করেন।

এসময় আমিনুল হক বলেন, পতিত স্বৈরাচার কর্তৃক গুম খুন এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে নিহত হওয়া প্রত্যকটি শহীদ পরিবার এর পাশে রয়েছে বিএনপি । বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে সকল হত্যাকান্ডের বিচার করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net