1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে যোগ দিলেন ইউএনও মংচিংনু মারমা বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ

চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

মুহা. ফখরুদ্দীন ইমন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৮৬ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে মোসা: জান্নাতুল ফেরদৌস (১০) ও ফাতেমা ইয়াছমিন (০৯) নামে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল অনুমান ১১টায় উপজেলার চিওড়া ইউনিয়নের নগর শরীফ গ্রামে। নিহত জান্নাতুল ফেরদৌস একই ইউনিয়নের নগর শরীফ গ্রামের গ্রামের মো: আব্দুল কাদেরের মেয়ে এবং ফাতেমা ইয়াছমিন একই গ্রামের মো: দাউদ হোসেনের মেয়ে। তারা উভয়ে স্থানীয় লতিফ সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে চতুর্থ ও তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে দুই শিক্ষার্থী বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময়েও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার দুপুরে লতিফ সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সংবাদ পেয়ে নিহতদের বাড়ীতে গিয়েছি। তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছি। আমরা নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করছি।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এটি একটি হৃদয়বিদারক দুর্ঘটনা। পরিবার চাইলে প্রয়োজনে আইনগত সহায়তা দেওয়া হবে।”

এদিকে একসাথে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লতিফ সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যেও শোকের পরিবেশ বিরাজ করছে। নিহতদের পরিবারে বইছে শোকের মাতম। স্বজনদের গগনবিদারী চিৎকারে আকাশ-বাতাস যেন ভারী হয়ে উঠছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net