1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিঙ্গাপুরে বাংলাদেশ রেমিটার্স সম্মাননা-২০২৫ পেলেন চাঁদপুরের সাখাওয়াত হোসেন (শরীফ) - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

সিঙ্গাপুরে বাংলাদেশ রেমিটার্স সম্মাননা-২০২৫ পেলেন চাঁদপুরের সাখাওয়াত হোসেন (শরীফ)

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৮৯২ বার

সিঙ্গাপুরের নভোটেল হোটেলের জেড বলরুমে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর

সিঙ্গাপুরে বাংলাদেশ রেমিটার্স সম্মাননা-২০২৫–এ ভূষিত হয়েছেন চাঁদপুরের কৃতী সন্তান, ব্যবসায়ী সাখাওয়াত হোসেন (শরীফ)

রোববার (২০ জুলাই) সিঙ্গাপুরের নভোটেল হোটেলের জেড বলরুমে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সিংগাপুরের সকল এক্সচেঞ্জ হাউজ মিলে । উনাকে প্রাইম এক্সচেঞ্জ হাউজ মনোনীত করেন যা প্রাইম ব্যাংক লিমিটেডের একটি আন্তর্জাতিক রেমিট্যান্স প্রতিষ্ঠান।

সাখাওয়াত হোসেন (শরীফ) বর্তমানে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি কমেডিটি কানেক্ট প্রাইভেট লিমিটেড এর শাহজালাল ব্র্যান্ডের কাউন্টি ম‍্যান‍্যজার হিসেবে হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে বলেন, ‘বৈধপথে রেমিট্যান্স পাঠানো দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। সরকার এ বিষয়ে নানা সুযোগ-সুবিধা চালু করেছে।’

এ সময়ে অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের CEO মোহাম্মদ সামিউল্লাহ সহ সৈয়দ আবু নাসের বখতিয়ার, সিঙ্গাপুরে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ড. নজরুল ইসলাম, টাকরাল গ্রুপের চেয়ারম্যান ঘুরমেট সিং এবং সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী, ব্যাংক ও রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাখাওয়াত হোসেন (শরীফ) এই প্রথম শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা হিসেবে সম্মাননা পেয়েছেন। তার এ অর্জন শুধু চাঁদপুরের নয়, গোটা দেশের প্রবাসী উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net