1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অপু বিশ্বাস - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩৬৬ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় করা এক হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

রোববার (১৩ জুলাই) ঢাকার একটি বিচারিক আদালত তাকে জামিন দিয়েছে।

গত ২ জুন হাইকোর্ট অপু বিশ্বাসকে এ মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন দেয়।

ওই হাইকোর্টের আদেশ মোতাবেক গত বৃহস্পতিবার দুপুরে সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করেন তিনি।

২০২৪ সালের ১৯ জুলাই ওই আন্দোলন চলাকালীন এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টার ঘটনায় ভাটারা থানায় এ মামলাটি দায়ের করা হয়।

এই মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যা মামলায় চিত্রনায়িকা নিপুণ আক্তার, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ জন শিল্পীকে আসামি করা হয়।

এনামুল হক গত মার্চ মাসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জন এবং অজ্ঞাতনামা আরো তিন-চার শ’জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে এ মামলার আবেদন করেন।

এই মামলাতেই গত ১৮ মে গ্রেফতার হন আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গ্রেফতারের পর সারা দেশে আলোচনা-সমালোচনা হয়। এরপর গত ২০ মে এ মামলায় আদালত থেকে জামিন পান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net