1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইরানের হুঁশিয়ারি: জবাবদিহি না করলে ইসরায়েলকে ভুগতে হবে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে ভাংচুর, চরম নিরাপত্তাহীনতায় পরিবার নবীগঞ্জে ১৪০ পিস ইয়াবাসহ সেনাবাহিনীর হাতে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার  বাঁশখালীতে পৌরসভায় ধানের শীষকে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার নবীগঞ্জে ইংল্যান্ড প্রবাসী তালেব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন পোকখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে আপিল বিভাগেও ভাগ্য খুলল না কুমিল্লার গফুর ভূঁইয়ার কুমিল্লা-৪ আসন আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী ঈদগাঁওয়ে আমির সুলতান-দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে পুরস্কার বিতরণী সম্পন্ন  তিন জেলা পরিষদে বাঙালি প্রতিনিধিত্ব ভাইস চেয়ারম্যানের দাবী জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

ইরানের হুঁশিয়ারি: জবাবদিহি না করলে ইসরায়েলকে ভুগতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার

ইরানের পাররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, তাদের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য যদি ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা না হয়, তবে এর ভয়াবহ পরিণাম পুরো অঞ্চল এবং তার বাইরেও ভোগ করতে হবে। ব্রাজিলে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের শীর্ষ সম্মেলনে তিনি এই কঠোর বার্তা দেন।

ব্রিকস সম্মেলনে দেওয়া বক্তব্যে আরাগচি বলেন, “আমাদের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২২৩১-এর স্পষ্ট লঙ্ঘন।” তিনি উল্লেখ করেন, ২০১৫ সালের ওই প্রস্তাবে সর্বসম্মতভাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছিল।

গত মাসে ইসরায়েল আকস্মিকভাবে ইরানের কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান পাল্টা হামলা করে। দুই প্রতিবেশীর এই সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা – নাতাঞ্জ, ফর্দো ও ইসফাহানে – বোমা হামলা চালায়। আরাগচি এই মার্কিন হামলাকে ইসরায়েলের ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে মার্কিন সরকারের সম্পূর্ণ জড়িত থাকার বিষয়ে কোনো সন্দেহ না থাকার প্রমাণ হিসেবে উল্লেখ করেন।

রবিবার রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ব্রিকস প্লাস জোটের বৈঠকে ইরান সদস্যদেশগুলোর সমর্থন পেয়েছে। ১১টি দেশের এই জোট ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ব্রিকস থেকে দেওয়া এক বিবৃতিতে নেতারা ১৩ জুন থেকে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে চালানো সামরিক হামলার নিন্দা জানান এবং বেসামরিক অবকাঠামো ও শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইচ্ছাকৃত হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এই বিবৃতিকে তেহরানের কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে।

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের ওই সংঘাতে ইরানে অন্তত ৯৩৫ জন নিহত ও ৫ হাজার ৩৩২ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। অন্যদিকে, জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি প্রকাশিত তথ্য অনুযায়ী, তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে অন্তত ২৯ জন নিহত ও ৩ হাজার ৪০০ জনের বেশি মানুষ আহত হন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত ২৪ জুন থেকে দুই দেশ এখন একটি যুদ্ধবিরতিতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net