1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্লেন দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী নিহত, মহারাষ্ট্রে তিনদিনের শোক ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

প্লেন দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী নিহত, মহারাষ্ট্রে তিনদিনের শোক ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ২৪৭ বার

আন্তর্জাতিক ডেস্ক

মহারাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় এনসিপি প্রধান এবং রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হওয়ার ঘটনায় তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে। ওই দুর্ঘটনায় তিনি ছাড়াও আরও চারজন নিহত হয়েছেন।

এই সময়ের মধ্যে রাজ্যজুড়ে পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি অফিস ও স্কুল বন্ধ থাকবে। কর্মকর্তারা জানিয়েছেন, শ্রদ্ধার নিদর্শন হিসেবে সব পাবলিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২৮ জানুয়ারি) সকালে মুম্বাই থেকে বারামতি যাওয়ার সময় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে। ওই দুর্ঘটনায় প্লেনের পাইলট এবং পাওয়ারের নিরাপত্তাকর্মীসহ আরও চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে মুম্বাই থেকে উড্ডয়ন করা ছোট বিমানটি এক ঘন্টা পরেই বারামতি বিমানবন্দরের কাছে অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, অজিত পাওয়ারের চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত বিভিন্ন ফুটেজে আগুন ও ধোঁয়া, বিমানের ছিন্নভিন্ন ধ্বংসাবশেষ এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স দেখা গেছে। বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, দুর্ঘটনায় বিমানে থাকা পাঁচ যাত্রীর সবাই মারা গেছেন।

৬৬ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ অজিত পাওয়ার ছিলেন এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সংসদ সদস্য সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। এদিকে এই দুর্ঘটনার পর সংসদের বাজেট অধিবেশনে যোগদানের জন্য দিল্লিতে থাকা শরদ পাওয়ার এবং সুলে শিগগির পুণের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net