1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশ শঙ্খ নদীতে ডুবে যাওয়া যুবকের লাশ ৩দিন পর উদ্ধার  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

চন্দনাইশ শঙ্খ নদীতে ডুবে যাওয়া যুবকের লাশ ৩দিন পর উদ্ধার 

এস.এম.জাকির
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩৯১ বার

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার শঙ্খ নদী থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ডুবে যাওয়া সাইফুল ইসলাম (২০) নামের যুবকটি ৩দিন পর গতকাল ১২ জুলাই দুপুরে শঙ্খনদীর চরতী এলাকা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

জানা যায়, গত বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে পৌরসভার সৎসঙ্গ পাড়া এলাকায় শঙ্খ নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহের সময় নিখোঁজ হয় সাইফুল। সে কক্সবাজার জেলার উখিয়া পালংখালীর তোফায়েল আহমদের ছেলে বলে জানা যায়। সে দিয়াকুল নিপেন্দ্র মাষ্টারের ভাড়া বাসায় থেকে গত ৫ মাস ধরে সাতকানিয়ার পুরানগড় সুমন মিস্ত্রির সাথে সহযোগি হিসেবে কাজ করছিল। স্থানীয়ভাবে জানা যায়, গত কয়েকদিন টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শঙ্খ নদীতে পানির স্রোতে উজান থেকে ভেসে আসা জ্বালানির জন্য লাকড়ি ধরছিল সাইফুল। লাকড়ি সংগ্রহ করতে করতে এক পর্যায়ে লাকড়ি ধরতে নদীতে ঝাঁপ দেয় সাইফুল। ঐ সময় নদীতে সাইফুল ডুবে গেলে আর উঠতে পারেনি। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর আর তাঁকে না পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসে খবর দিলে (শুক্রবার) গত ১১ জুলাই ভোর থেকে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি দল, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবরি দল সন্ধ্যা পর্যন্ত শঙ্খ নদীতে তল্লাশি চালিয়ে সাইফুলকে উদ্ধার করতে পারেনি। অবশেষে গতকাল শনিবার দুপুরে শঙ্খনদীর চরতী এলাকায় সাইফুলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশের সহায়তায় তার ভাই জমির উদ্দীন ও দুলা ভাই গিয়াস উদ্দীন সাইফুলের লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net