1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ ঋণ পরিশোধ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক

দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ ঋণ পরিশোধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৫৭ বার

সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে ৪০৮ কোটি ৬৯ লাখ বা ৪ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। এটি ইতিহাসের সর্বোচ্চ। এছাড়া, এ অর্থবছরে ৮৫৬ কোটি ৪০ লাখ বা সাড়ে আট বিলিয়ন ডলারের অর্থছাড় করানো সম্ভব হয়েছে। রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ এখন বিদেশি ঋণ পরিশোধের এক নতুন চাপে পড়েছে। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো এক অর্থবছরে বিদেশি ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধের পরিমাণ ৪০০ কোটিরও বেশি মার্কিন ডলারে পৌঁছেছে। সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের কাছে মোট ৪০৮৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানিয়েছে, এই পরিমাণের মধ্যে ২৫৯৫ মিলিয়ন ডলার ছিল ঋণের মূলধন এবং ১৪৯১ মিলিয়ন ডলার ছিল সুদ। আগের অর্থবছরে এসব খাতে পরিশোধের পরিমাণ ছিল যথাক্রমে ২০২০ এবং ১৩৪৯ মিলিয়ন ডলার। অর্থাৎ মূলধন পরিশোধে ২৯ শতাংশ এবং সুদ পরিশোধে ১১ শতাংশের মতো বৃদ্ধি হয়েছে।

এই ঋণ পরিশোধের পরিমাণ বৃদ্ধি পাওয়ার পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে গত এক দশকে নেওয়া বিশাল অবকাঠামো প্রকল্প ও বাজেট সহায়তার ঋণগুলোর অনুগ্রহকাল শেষ হয়ে যাওয়া। ইআরডি সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ কয়েকটি বড় প্রকল্পের ঋণের কিস্তি আগামী এক থেকে দুই বছরের মধ্যেই শুরু হবে। ফলে ভবিষ্যতে এই চাপ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net