https://www.dailyshamolbangla.com/
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান বর্তমানে দেশটির রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। ইমরান খান জেলবন্দি অবস্থায় দেশটির সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে অভিযোগ তুলে দলের নেতাদেরকে উদ্দেশ্যে করে বলেছেন, ’জেলে তার বা তার স্ত্রী বুশরা বিবির কিছু হলে সেই জন্য দায়ী করতে হবে সেনাপ্রধান আসিম মুনিরকে’। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে একটি পোস্টে এমন অভিযোগ করেছেন ইমরান খান।
ইমরান খান বর্তমানে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলবন্দী।
এক্স-এ পোস্ট করে তিনি লিখেছেন, ‘গত কয়েক দিনে আমার সঙ্গে জেলে যে আচরণ করা হচ্ছে, তা আরও তীব্র হয়েছে। আমার স্ত্রীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। তার টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত মৌলিক অধিকার স্থগিত করা হয়েছে।