ঢাকা   ০৯:৪৫:৫৪ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

কাকৈরতলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৯৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কাকৈরতলা উচ্চ বিদ্যালয়ে আড়ম্বর পরিবেশে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ কে এম সায়েম মজুমদার।

রবিবার (২৭ জুলাই) বিকাল ৪টায় বিদ্যালয় অডিটোরিয়াম অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন -ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী খন্দকার আলমগীর হোসাইন।

তিনি বলেন – প্রতিটি ‘মা’ তার সন্তানের প্রথম শিক্ষক। আমাদের শিক্ষার প্রসার ঘটেছে, কিন্তু গুণগত শিক্ষায় পিছিয়ে আছি। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, সাবেক সফল চেয়ারম্যান শহিদুল্লাহ মিয়াজী, সমাজসেবক এডভোকেট কাজী নুরে আলম সিদ্দিক, সাংবাদিক সাইফুল ইসলাম, ছাত্র নেতা পারভেজ মজুমদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি