1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রী হত্যা মামলার অন্যতম আসামী মাহফুজ চেয়ারম্যান আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রী হত্যা মামলার অন্যতম আসামী মাহফুজ চেয়ারম্যান আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩৫৫ বার

 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের চাঞ্চল্যকর ৮ বাসযাত্রী হত্যা মামলার অন্যতম আসামী, মুন্সীরহাট ইউপি’র সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মাহফুজ আলমকে মঙ্গলবার ভোরে বাহরাইন যাওয়ার সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে বিমানবন্দর থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন।

সিআইডি কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মাইনুদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে ২০১৫ সালে যাত্রীবাহী বাসে বোমা হামলায় ৮ যাত্রী হত্যা মামলার অন্যতম আসামী মো: মাহফুজ আলমকে আটকের সংবাদটি মঙ্গলবার সকাল ৯টায় বিমানবন্দর থানা পুলিশ আমাদেরকে জানায়। গ্রেফতারকৃত আসামীকে দ্রুত কুমিল্লায় আনার প্রক্রিয়া চলছে।

জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় আইকন পরিবহনের একটি যাত্রীবাহী নৈশকোচে পেট্রোলবোমা মেরে ৮ জন যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আবুল খায়ের নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় সাবেক রেলপথ মন্ত্রী ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক মুজিব, পুলিশের সাবেক আইজিপি একেএম শহীদুল হক, র‌্যাবের সাবেক প্রধান বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়। এ মামলার অন্যতম আসামী সাবেক চেয়ারম্যান মাহফুজ আলমকে আজ বিমানবন্দর থানা পুলিশ গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net