1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনাইমুড়ী শাখার দোয়া অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনাইমুড়ী শাখার দোয়া অনুষ্ঠিত

একেএম মহিউদ্দিন
  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩১৩ বার

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি:

জুলাই শহীদদের স্মরণে সোনাইমুড়ী কেন্দ্রীয় জামে মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সোনাইমুড়ী উপজেলা শাখা।

মঙ্গলবার বাদ আসর অনুষ্ঠিত এ মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন। মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসাথে দেশ ও জাতীর কল্যাণ, এবং দেশের সফলতা কামনা করে দোয়া করা হয়।

দোয়া মাহফিলে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “জুলাই মাস শহীদের রক্তস্নাত এক গৌরবোজ্জ্বল অধ্যায়। যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মরণ করাই আমাদের দায়িত্ব। শহীদদের ত্যাগ আমাদের প্রেরণার উৎস।”

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. সাইফুল্লাহ মনির, বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ী উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমির হানিফ মোল্লা। আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি আব্দুল বাকের, পৌরসভা আমির আব্দুল মতিন, সেক্রেটারি ফজলুল হক সহ জামায়াতে ইসলামির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মুসল্লীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net