1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভৈরবে বাসচাপায় দু’জন নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় তেহরানে ইসরাইলি ‘আগ্রাসনের’ খবর নিশ্চিত করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ঈদগাঁওয়ে অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে বিএনপির মাইকিং উঠানে দাদির, সরিষা ক্ষেতে নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার ১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া  ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০

ভৈরবে বাসচাপায় দু’জন নিহত

তন্ময় আলমগীর
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩৬৮ বার

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে বাসচাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পান্নাউল্লাহচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের জালাল মিয়ার ছেলে নির্মাণ শ্রমিক জুয়েল মিয়া (৪৫) ও ভৈরব পৌর শহরের মনমরা এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে অটোরিকশার চালক কাইয়ুম (৩২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ী এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় কাজে যাচ্ছিলেন নির্মাণ শ্রমিক জুয়েল মিয়াসহ আরও ২ জন। অটোরিকশাটি ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে ওঠার মুহূর্তে ময়মনসিংহগামী শ্যামল ছায়া নামের (ঢাকা মেট্রো-ব-১১৪১১৭) একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

এসময় গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকায় রেফার্ড করেন। গুরুতর আহত অটোরিকশা চালক কাইয়ুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভৈরব থানার এসআই রুকনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে জুয়েল মিয়া নামের একজন নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে গুরুতর আহত চালক কাইয়ুমকে ঢাকায় নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় নিহতের স্বজনের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net