1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে যুবদলের দুই নেতার চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ

সোনারগাঁয়ে যুবদলের দুই নেতার চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৪৫ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদলের দুই নেতার চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে ব্যবসায়ী ও পরিবহন মালিক, শ্রমিকরা। উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপণ ও যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান দুই শিল্প প্রতিষ্ঠান দখল করে এ চাঁদাবাজিতে মেতে উঠেছেন। পাশাপাশি মহাসড়কে চলাচলরত বিভিন্ন পরিবহনেও চাঁদাবাজি করে থাকেন। এ ঘটনায় যুবদলের সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে দাবি করেছেন নেতাকর্মীরা।

অভিযোগ রয়েছে, উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন কাঁচপুর শিল্পাঞ্চল ও আশরাফ প্রধান মেঘনা শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা, মহাসড়কে চাঁদাবাজি ও অপকর্মের মূল কারিগর। তারা দুজন মাসিক “কোটি” টাকার চাঁদার টার্গেট নিয়ে সিন্ডিকেট গড়ে তুলে প্রতিদিন কাঁচপুরের ফুটপাত ও মেঘনা নিউটাউনসহ মহাসড়কের আশপাশের স্থাপনায় হানা দিয়ে চাঁদা আদায় করে থাকেন। ভূক্তভোগীরা তাদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছেন না।

সরেজমিনে জানা যায়, সোনারগাঁ উপজেলার যুবদলের আহবায়ক পদে থেকেও শহিদুর রহমান স্বপন তার বড় ভাই আওয়ামীলীগের নেতা রতনের ছত্রছায়ায় বিগত ১৭বছর একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন। সরকার পতনের পর সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিমের বলয়ে রাজনীতিতে করেন। কাঁচপুর স্থানীয় কিছু সন্ত্রাসীদের নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন কোম্পানিসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজির সাম্রাজ্য গড়ে তোলেন। তবে সম্প্রতি রেজাউল করিমকে টপকিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি গিয়াস উদ্দিনের দিকে ঝুঁকেছেন এ দুই নেতা।

কাঁচপুর শিল্পাঞ্চলের ভুক্তভোগী রোমান মিয়া জানান, আমার জানামতে ১০ থেকে ১২ টি শিল্পপ্রতিষ্ঠান-সহ ফুটপাতে গড়ে উঠা শতাধিক দোকান থেকে স্বপনের নেতৃত্বে ডন বজলু ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিদিন প্রায় লক্ষাধিক টাকা চাঁদা উত্তোলন করে থাকে। পাশাপাশি কোম্পানির কর্মকর্তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে অবৈধ ভাবে চাঁদা নিয়ে থাকে তার বাহিনী।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা জানিয়েছেন, শহিদুর রহমান স্বপন সুবিধাবাদী নেতা। স্বৈরাচারী সরকারের আমলে তার বড় ভাই ছিল আওয়ামীলীগ নেতা৷ তখন তার শেল্টারে স্বপন সন্ত্রাসী ও চাঁদাবাজি করেছে। বর্তমানে কাঁচপুরের লিটন হত্যা মামলার প্রধান আসামী ডন বজলুর ছত্রছায়ার অপকর্ম চালিয়ে যাচ্ছেন। স্বপনের নেতৃত্বে কাঁচপুর শিল্প এলাকার অলিম্পিক ব্যাটারি কারখানা, কিউট কোম্পানি, অনন্ত গার্মেন্টস, এসএফ গার্মেন্টস, বেঙ্গল ফুড, ইপিলিয়ন গার্মেন্টসসহ প্রায় ২৫ টি শিল্প প্রতিষ্ঠান দখল করে প্রতি মাসে ২৭ লক্ষ টাকা চাঁদা নেন। এছাড়াও কাঁচপুর সেনপাড়ায় একাধিক ড্রেজার থেকেও সে চাঁদাবাজি করে একই কায়দায় মহাসড়কে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট থেকে তার লোকজন প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা উত্তোলন করেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে একই কায়দায় মেঘনা শিল্পাঞ্চল এলাকায় আরেক যুবদল নেতা আশরাফ প্রধানও চাঁদাবাজির নেতৃত্ব দিয়ে থাকেন। তার আপন ভাই শাহাবুদ্দিন প্রধান আওয়ামীলীগ নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র হত্যার অন্যতম আসামী। ৫ আগষ্টের আগে তার ভাই ও আওয়ামীলীগ নেতা শামসুজ্জামান সামসু’র সাথে আঁতাত করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, নদীতে চাঁদাবাজি ও দখলবাজি করতেন। বর্তমানে আশরাফ প্রধানের ছত্রছায়ায় অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

অনুসন্ধানে জানা যায়, যুবদল নেতা আশরাফ প্রধান মেঘনা শিল্পাঞ্চলে তার আপন ভাই আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিনকে শেল্টার দিয়ে হাসেম প্রধান, ইউসুফ, অনিক, মামুন, শিয়ান উদ্দিন ও আকাশসহ ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী চক্রের মাধ্যমে মেঘনা শিল্পাঞ্চলের মাগুরা পেপার মিলস, স্যামসাং পাওয়ার প্লান্ট, আল মোস্তফা, আনন্দ শিপইয়ার্ড, বাংলা ডগইয়ার্ড, ফ্রেশ ট্রান্সপোর্ট, লাকি শিপইয়ার্ডসহ প্রায় ২০টি শিল্প প্রতিষ্ঠান দখল করে চাঁদাবাজি করছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি তার সহযোগী হাসেম প্রধানের নেতৃত্বে মহাসড়কে ডাকাতচক্র ও আওয়ামীলীগ কর্মী নজরুল ইসলাম, মামুন ও বাবু গ্যাস চুরি করে ৩টি চুনা কারখানা চালাচ্ছেন। পাশাপাশি মেঘনা নদীতে জাহাজ থেকে অবৈধভাবে চোরাই তেলের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

মেঘনা শিল্পাঞ্চলের দোকান মালিক মিন্টু মিয়া ও দোকানদার ফয়সাল মিয়া জানান, আমাদের দোকানসহ অন্যান্য দোকানদারদের থেকে আশরাফ প্রধানের নেতৃত্বে একাধিক ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে প্রতিদিন ২০০ থেকে ৪০০ টাকা করে চাঁদা নিয়ে থাকেন। চাঁদা দিতে রাজি না হলে দোকান উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দেয়। এছাড়াও তারা নিউটাউন মসজিদ মার্কেটের টাকা উঠিয়ে মসজিদের উন্নয়নের কাজে না দিয়ে নিজেরা ভাগবাটোয়ারা করে খেয়ে ফেলেন।

মেঘনা নিউটাউন মসজিদ মার্কেটের একাধিক ব্যবসায়ীর অভিযোগ, ৫ আগষ্টের পর থেকে তারা ভয়ে রয়েছেন। চাঁদা না দিলে উচ্ছেদের হুমকি দেওয়া হয়। আশরাফ প্রধানের লোকজন প্রতিদিন ২শ থেকে ৪শ টাকা চাঁদা নিয়ে যায়।

সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে বলেন, মানুষ ঈর্ষান্বিত হয়ে অপ প্রচার করছেন। চাঁদাবাজির সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। সোনারগাঁ যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি। তবে পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে অভিযোগ সত্য হলে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

 

 

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net