ঢাকা   ০৮:১৭:৪২ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

রাঙামাটিতে মিথ্যা মামলা ও বাড়ি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৩১৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার আমানতবাগ এলাকার বাসিন্দা মনিকা আক্তার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে, রাজনৈতিক প্রতিহিংসা ও অসৎ চাঁদাবাজ চক্রের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি ও তাঁর পরিবার বর্তমানে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে মনিকা আক্তার জানান, সাবেক স্বামী মোস্তাফিজুর রহমান সেলিমের কাছ থেকে দানপত্রের মাধ্যমে পাওয়া বসতভিটাটি কিছু অসৎ রাজনৈতিক নেতা ও তার সাবেক স্বামীর পরিবারের সদস্যদের সহায়তায় জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে। চাঁদা না দেওয়ার কারণে তাকে বিভিন্নভাবে হুমকি, হয়রানি এবং শেষ পর্যন্ত মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে তিনি দাবি করেন।

মনিকা বলেন,”২০২৫ সালের ২৭ মে আমি আমার ছেলে-মেয়েকে নিয়ে রাঙামাটিতে গিয়ে বাড়ির রেজিস্ট্রি সংক্রান্ত কাজে গেলে বিএনপি’র কয়েকজন নেতা ও আমার সাবেক স্বামীর পরিবারের কিছু সদস্য মিলে আমাদের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। সেলিনা আক্তার নামের এক নারী নাটক সাজিয়ে পুলিশের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেয়। পরে পুলিশ এসে আমাকে ও আমার সন্তানদের থানায় নিয়ে যায়। একদিন পর আমাকে একটি রাজনৈতিক মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়।”

তিনি আরও জানান, এই মিথ্যা মামলার পেছনে রাজনৈতিক প্রভাব ও উদ্দেশ্য রয়েছে। তার ওপর চাপ সৃষ্টি করে পুলিশকে দিয়ে মামলা দায়ের করানো হয়েছে, যেখানে তার কোনো দোষ নেই।

মনিকা আক্তার একজন মিডিয়াকর্মী হিসেবেও পরিচিত। তিনি বলেন,”আমি চাই, দেশবাসী আমার কণ্ঠ শুনুক। আমার পরিবারের নিরাপত্তা ও ন্যায্য বিচার এখন রাষ্ট্রের কাছেই প্রার্থনা করছি।”

সংবাদ সম্মেলনে তার দাবি ছিল: তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, দখল হয়ে যাওয়া তার বৈধ সম্পত্তি তাকে ফিরিয়ে দিতে হবে, তিনি ও তার সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মনিকা আক্তার সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও মানবাধিকার সংগঠনসহ দেশের সব গণমাধ্যমকে এই ঘটনার সত্যতা তুলে ধরার জন্য আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি