1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের উদ্দোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের উদ্দোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সেলিম উদ্দিন
  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৯৮ বার

ঈদগাঁও,কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র প্রতিনিধি কর্মশালা শনিবার (২৩ আগষ্ট)  সম্পন্ন করেছে। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা ছলিম উল্লাহ জিহাদী এবং পরিচালনা করেন সদস্য সচিব মাওলানা নুরুল আজিম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ও জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহ-পরিচালক ও সহ-সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন এবং সদস্য সচিব ও জেলা সাংগঠনিক সম্পাদক আল-আমিন মু. সিরাজুল ইসলাম।

এছাড়া কর্মশালায় উপজেলা নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালি, উপজেলা সহ-সেক্রেটারি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঈদগাঁও উপজেলা সভাপতি মোরশেদুর রহমান, শিবির নেতা মু. আব্দুল্লাহসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় অনন্যদের মধ্যে ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মো. হাকিম আলী, জালালাবাদ ইউনিয়ন আমির ডা. সোলাইমান মোর্শেদ, ইসলামাবাদ ইউনিয়ন সভাপতি মাওলানা হারুনর রশীদ, ঈদগড় ইউনিয়ন আমির দিদারুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন সভাপতি সাহাব উদ্দিন এবং পোকখালী ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আলম প্রমুখ অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন, নির্বাচন হচ্ছে জনতার ভোটাধিকার আদায়ের অন্যতম পথ। এজন্য প্রতিটি ভোট কেন্দ্রে সুশৃঙ্খল, সাহসী ও দক্ষ প্রতিনিধি গড়ে তোলা জরুরি। বক্তারা আরও বলেন, ভোটের দিন কেন্দ্রভিত্তিক প্রতিনিধিরা হবে সংগঠনের হাতিয়ার। এজন্য প্রয়োজন প্রশিক্ষণ, দায়িত্ববোধ ও আল্লাহর উপর ভরসা রেখে কাজ করার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net