1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৩৩০ বার

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক করেছে দিল্লি পুলিশ। আজ সোমবার সকালে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের আটক করে পুলিশ। খবর এনডিটিভির।

এদিন বিহারের এসআইআর ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ছিল বিরোধী ইন্ডিয়া জোটের।

মিছিলে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও শরদ পাওয়ারসহ ইন্ডিয়া জোটের নেতারা। লোকসভা ও রাজ্যসভার বিরোধী এমপিরাও মিছিলে যোগ দেন।

এর আগে, সোমবার সকাল সাড়ে ১১টায় ভারতের সংসদ ভবন থেকে প্রতিবাদী পদযাত্রা শুরু করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের অফিস ঘেরাও।

কিন্তু তার আগেই মিছিলের সামনে ব্যারিকেড দেয় পুলিশ। এসময় মিছিল থেকে স্লোগান ওঠে ‘গলি গলি মে শোর হ্যায়, নরেন্দ্র মোদি চোর হ্যায়’। এভাবে দীর্ঘক্ষণ বিক্ষোভ কর্মসূচি চলার পর দিল্লি পুলিশ আটক করে রাহুল গান্ধী-সহ বহু সাংসদকে। নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট থানায়।

এ নিয়ে সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে জানিয়েছে, বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র দিল্লি। এসময় তুমুল ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন সাংসদ। ঘটনাস্থল থেকে দিল্লি পুলিশ আটক করে বাসে তোলে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেসহ ১০০-এর বেশি সাংসদকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net