1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুরো আসনের ফল বাতিল করতে পারবে ইসি, ফিরছে ‘না’ ভোট - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

পুরো আসনের ফল বাতিল করতে পারবে ইসি, ফিরছে ‘না’ ভোট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না ইভিএম। একই সাথে নির্বাচনে কোনো ধরনের কারচুপি হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে ফিরিয়ে এনেছে কমিশন। পাশাপাশি ‘না’ ভোটরে বিধানও ফিরিয়ে আনা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) নির্বাচন কমিশনের মুলতবি কমিশন বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো: সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফিরিয়ে আনা হয়েছে ‘না’ ভোটের বিধান। নির্বাচনের ফলাফল বাতিল করার ক্ষমতা পুর্নবহাল করেছে ইসি। জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়জিত হতে পারে সেনা, নৌ ও কোস্ট গার্ড।

তিনি আরো বলেন, নতুন বিধিমালা অনুযায়ী কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না; বরং তাকে ‘না’ ভোটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। যদি ‘না’ ভোট বেশি হয়, তাহলে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার বলেন, কোনো প্রার্থীর হলফনামায় মিথ্যা তথ্য থাকলে নির্বাচিত হলেও তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে ইসি।

তিনি বলেন, ভোট গণনার সময় গণমাধ্যম ভেতরে থাকতে পারবে, তবে মাঝ পথে বের হতে পারবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net