1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সংস্কার ছাড়া নির্বাচনের ঘোষণা ‘বিশ্বাসঘাতকতার’ শামিল হবে: ডা. তাহের - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

সংস্কার ছাড়া নির্বাচনের ঘোষণা ‘বিশ্বাসঘাতকতার’ শামিল হবে: ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৭৯ বার

সংস্কার ছাড়া নির্বাচনের ঘোষণা হলে তা জনগণের সাথে ‘বিশ্বাসঘাতকতার’ শামিল হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

মঙ্গলবার ঢাকায় জুলাই অভ্যুত্থানের প্রথম বাষির্কীর এক আয়োজনে তিনি বলেন, “বিগত ১৫ বছর আওয়ামী-বাকশালীরা দেশে অপশাসন-দুঃশাসন চালিয়েছে। কিন্তু ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। তারা আবার দৃশ্যপটে ফিরে আসার জন্য নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।”

গণঅভ্যুত্থানের এক বছর পরে এসে রাষ্ট্র সংস্কারের উদ্যোগের মধ্যে দমন-পীড়নের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী-এমপিদের বিচারের এবং দ্রুত নির্বাচন আয়োজন নিয়ে বির্তক চলছে।

জামায়াতে ইসলামী সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার কথা বলছে। অপরদিকে বিএনপি চায় প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন।

অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দাবি সংস্কার শেষ করে গণপরিষদ নির্বাচন।

এ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসার ‘ষড়যন্ত্র’ করছে বলে অভিযোগ করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল।

সে ‘ষড়যন্ত্রের’ কথা তুলে ধরে জামায়াতের নায়েবে আমির বলেন, “বীর জনতা তাদের সে ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না। যারা নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছেন তাদেরকেও জনগণ কোনোভাবেই মেনে নেবে না।”

তাহের বলেন, “গতানুগতিক পদ্ধতির নির্বাচন দেশ ও জাতির জন্য কোনো সুফল বয়ে আনবে না। স্বাধীনতার ৫৪ বছরে প্রায় সকল নির্বাচনই প্রশ্নবিদ্ধ ছিল।

“বিশেষ করে ১৯৭৩ সালের নির্বাচনসহ শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনই নির্বাচন ছিল না। এসব নির্বাচনে ব্যাপক কারচুপি, গণহারে সিল মারা, কেন্দ্র দখল, ডামি নির্বাচন, ব্যালট ছিনতাই, দিনের ভোট রাতে করাসহ ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মূলত, এসব ছিল ভূয়া ও নির্বাচনের নামে প্রহসন।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net