1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

১৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৩ বার

জেলা প্রতিনিধিনো,নোয়াখালী

২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮

নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ এক পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে সোনাইমুড়ী পৌরসভার বাইপাস মোড় সংলগ্ন ইকোনো বাস কাউন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার হেফাজতে থাকা একটি কালো রঙের লাগেজ থেকে চারটি পলিথিনে মোড়ানো ২ কেজি করে মোট ৮ কেজি গাঁজা এবং একটি লাল রঙের লাগেজ থেকে তিনটি পলিথিনে মোড়ানো ২ কেজি করে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সর্বমোট উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ১৪ কেজি।

গ্রেপ্তারকৃত মোছা. সুবর্ণা আক্তার (২০) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার পুরান চৌয়ারা গ্রামের মেহেদী হাসানের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, সুবর্ণা আক্তার যাত্রীবেশে কুমিল্লা থেকে সোনাইমুড়ী বাইপাসের ইকোনো বাসে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তার লাগেজ থেকে গাঁজার উৎকট গন্ধ পাওয়ায় আশপাশের যাত্রীরা সোনাইমুড়ী থানা পুলিশকে জানায়। পুলিশ তার লাগেজ তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। তিনি এসব গাঁজা ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে স্বীকারোক্তি দেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম ঢাকা পোস্টকে তিনি বলেন, সুবর্ণা আক্তার পেশাদার মাদক কারবারি। সে যাত্রীবেশে বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে। সে কৌশলে সোনাইমুড়ী এসে বাসে উঠতে চেয়েছিল। গাঁজার উৎকট গন্ধ প্রকাশ পাওয়ায় সে ধরা পড়ে যায়। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে সোনাইমুড়ী থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে।

 

শ্যা/বা/তা/বাপ্পি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net