ঢাকা   ১০:০২:৩৭ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

গাজীপুরের কিশোর গ্যাং লিডার ‘পিচ্চি আকাশ’ গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরে এক সময়ের আলোচিত ১২ মামলার আসামি কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশ (২৭) ও সহযোগী সৌরভকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার কাছে থাকা একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

গতকাল মধ্য রাতে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, ২০২৪ সালের ২১ ডিসেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানাধীন উলুসারা গ্রামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পিচ্চি  আকাশসহ ১০ জনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করে নিহতের পরিবার। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে র‍্যাবের একটি বিশেষ দল ছায়াতদন্ত শুরু করে। বিভিন্ন সূত্রে পাওয়া খবরে সবশেষে গতকাল রাতে র‍্যাব ১৪ এর সহযোগিতায় টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি আকাশ ও তার সহযোগী সৌরভকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার পিচ্চি আকাশের নামে ছিনতাই, ডাকাতি, হত্যাসহ ১২টি মামলা রয়েছে।

 

শ্যা/বা/তা/বাপ্পি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি