ঢাকা   ১০:০২:৩৭ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

পদ্মাসেতুতে শুরু হলো স্বয়ংক্রিয় টোল আদায়..

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

পদ্মাসেতুতে চালু হয়েছে আধুনিক নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম।  

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই প্রযুক্তির মাধ্যমে গাড়ি থামানো ছাড়াই টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনায় পদ্মা সেতুতে ইটিসি সেবা চালু করা হয়েছে। এই উদ্যোগ যানবাহনের গতি বাড়ানো ও সময় সাশ্রয়ের লক্ষ্যে নেওয়া হয়েছে।

ইটিসি ব্যবহারের জন্য গাড়িচালককে প্রথমে ট্রাস্ট ব্যাংকের ‘ট্যাপ’ অ্যাপে গিয়ে ‘ডি-টোল’ অপশন থেকে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর আরএফআইডি বুথে গিয়ে প্রথমবারের মতো ট্যাগ রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে ব্যবহারকারীরা ইটিসি লেন দিয়ে ন্যূনতম ৩০ কিলোমিটার গতিতে চলতে পারবেন। তখন টোল ফি স্বয়ংক্রিয়ভাবে চালকের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে এবং কোনো যানজট ছাড়াই সেতু পার হওয়া যাবে।

ভবিষ্যতে শুধু ট্যাপ অ্যাপ নয়, অন্যান্য আর্থিক অ্যাপ থেকেও এই সেবা গ্রহণের সুযোগ থাকবে বলে জানানো হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই এরই মধ্যে অন্যান্য ফিনটেক প্ল্যাটফর্ম যুক্ত করার কাজ শুরু করেছে।

এই প্রযুক্তি চালুর ফলে পদ্মা সেতুতে টোল আদায়ে সময় ও জনবল কম লাগবে, একই সঙ্গে গ্রাহক ভোগান্তিও কমবে বলে আশা করা হচ্ছে।

 

শ্যা/বা/তা/বাপ্পি..

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি