1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙামাটিতে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালালো মাদকাসক্ত স্বামী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

রাঙামাটিতে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালালো মাদকাসক্ত স্বামী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৫ বার

রাঙামাটিতে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালালো মাদকাসক্ত স্বামী

আলমগীর মানিক,রাঙামাটি

রাঙামাটি শহরে দাম্পত্য কলহের জের ধরে ধারালো ছুরির আঘাতে স্ত্রীর পেটের ভূড়ি বের করে দিয়েছে বখাটে স্বামী রাব্বি। বুধবার রাতে শহরের কাঠাঁলতলী এলাকায় ভিকটিম রিনির পিত্রালয়ে এই ঘটনা ঘটিয়ে বখাটে মাদকাসক্ত স্বামী পালিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় কোতয়ালী থানা পুলিশ গুরুত্বর রক্তাক্ত অবস্থায় রিনিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন।

এদিকে, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর খান জানিয়েছেন, পেটের নাড়িভূড়ি বের হওয়া গুরুত্বর আহত অবস্থায় এক নারীকে নিয়ে আসলে আমরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম রেফার্ড করেছি।

আহত ভিকটিম নারীর বড় ভাই প্রতিবেদককে জানিয়েছেন, বিগত তিন বছর আগে রাঙামাটি শহরের তবলছড়ির খান মসজিদ এলাকার জনৈক নাজির ইসলাম এর সন্তান আব্দুস সালাম (২৮) রাব্বির সাথে কাঁঠালতলী এলাকার মৃত: নজরুল ইসলামের কন্যা নওরীন আক্তার রিনির (২৩) বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী বখাটেপনার পাশাপাশি মাদকাসক্ত হয়ে পড়ে।

পেশায় ফার্নিচারের ফুল মিস্ত্রি হলেও সে মাসের অর্ধেক সময় কাজ না করে মাদক সেবনেই ব্যস্ত থাকতো এবং স্ত্রীকে মারধর করতো। মাদকাসক্ত স্বামীর নির্যাতন সইতে নাপেরে ভিকটিম রিনি গত কিছুদিন আগে নিজ পিত্রালয়ে চলে আসে।

এরপর থেকে স্বামী রাব্বীও শশুরালয়ে এসে স্ত্রীর সাথে দেখা করতো। বুধবার দিবাগত রাতে স্বামী এসেই স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যেতে চাইলে উভয়েই বাকবিতন্ডা জড়িয়ে পড়ে।

এসময় মাদকাসক্ত স্বামী রাব্বি তার সঙ্গে নিয়ে আসা ধারালো ছুরি দিয়ে নিজ স্ত্রী রিনি’র তলপেটে আঘাত করলে সাথে সাথেই পেটের ভেতর থেকে নাড়ি-ভুড়ি বের আসে। এসময় রক্তক্ষরণে রিনি গুরুত্বর আহত হয়ে পড়লে তাকে রেখেই স্বামী রাব্বি পালিয়ে যায়।

পরে স্থানীয়রা কোতয়ালী থানা পুলিশের সহায়তা নিয়ে মুমুর্ষ অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এই ঘটনায় মামলার প্রস্তুতির পাশাপাশি ঘাতক স্বামী রাব্বিকে গ্রেফতারের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে বলে প্রতিবেদককে জানিয়েছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন।

শ্যা/বা/তা/বা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net