1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হঠাৎ করেই শীতের বার্তা নিয়ে কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড় - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হঠাৎ করেই শীতের বার্তা নিয়ে কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০০ বার

 

জেলা প্রতিনিধি,পঞ্চগড়

২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হঠাৎ করেই নেমে এসেছে ঘন কুয়াশা।

শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত পুরো জেলা কুয়াশার চাদরে ঢেকে যায়। এতে গ্রামের পথঘাট থেকে শুরু করে শহরের রাস্তাঘাট সবকিছুই আবছা হয়ে পড়ে।

দৃশ্যমানতা এতটাই কমে যায় যে, কয়েক হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। ফলে রাস্তায় চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হয়েছে। অনেকেই ভেবেছিলেন, বুঝি আগেভাগেই শীত এসে গেছে। তবে আবহাওয়া তখনও বেশ গরম ছিল। সকাল গড়াতেই সূর্যের আলো ফিরে আসায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার বাসিন্দা আসাদুল্লাহ রিপন বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢেকে গেছে। কয়েক হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। সেপ্টেম্বর মাসে এমন কুয়াশা আগে কখনও দেখিনি।

টুনিরহাট এলাকার অটোচালক আব্দুর রহিম বলেন, সকালে অটো নিয়ে বের হয়েছি। কুয়াশার কারণে হেডলাইট জ্বালালেও সামনে স্পষ্ট দেখা যাচ্ছিল না।

চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর ইসলাম বিস্মিত হয়ে বলেন, এমন কুয়াশা সাধারণত নভেম্বর মাসে দেখা যায়। আজ সেপ্টেম্বরেই এমন কুয়াশা দেখে সত্যিই অবাক হয়েছি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় ঢাকা পোস্টকে বলেন, হঠাৎ করে কুয়াশা নামার কারণ হলো মৌসুমি বায়ুর নিষ্ক্রিয়তা। তবে এই কুয়াশা সারা দিন থাকবে না। সকাল ৯টা বা ১০টার মধ্যেই কুয়াশা কেটে যাবে। এক অর্থে এটি শীতের আগমনের ইঙ্গিত বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, শনিবার সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার এই তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানান তিনি।

 

শ্যা/বা/তা/বাপ্পি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net