1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অসহায় রাজিয়া বেগমকে চায়ের দোকান উপহার দিলো ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

অসহায় রাজিয়া বেগমকে চায়ের দোকান উপহার দিলো ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার

ঢাকার মেরাদিয়া এলাকার অসহায় নারী রাজিয়া বেগমকে একটি চায়ের দোকান করে দিলেন ‘ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা ডিস্ট্রিক্ট-৩২৮’। গত মঙ্গলবার বিকালে ঢাকার মেরাদিয়া এলাকায় অবস্থিত চায়ের দোকানটি উদ্বোধন করেন ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকার প্রেসিডেন্ট সেতারা কামাল শ্বেতা, ডিস্ট্রিক্ট ট্রেজারার নাসিম হোসেন, ভাইস প্রেসিডেন্ট-২ ভিকারুন্নেছা হোসাইন, ফার্স্ট প্রেসিডেন্ট আফরোজা কবির, সেক্রেটারি রুবাইয়া সাঈদ, ট্রেজারার সাদিকুন নাহার পাপড়ি, এডিটর তাসনীম ফেরদৌস, ক্লাব করেসপন্ডেন্ট সেলিনা বেগম। এ সময় ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে ‘ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা ডিস্ট্রিক্ট-৩২৮’ এর পক্ষ থেকে সুবিধাভোগী অসহায় রাজিয়া বেগমকে দোকানের মালামাল কিনে দেয়া সহ নগদ অর্থ প্রদান করা হয়। অসহায়-হতদরিদ্রদের কল্যাণে ‘ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা ডিস্ট্রিক্ট-৩২৮’ এর সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ক্লাবের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net