1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমে ২৭ লাখ ৩৫ হাজার টাকার সহায়তা বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা

গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমে ২৭ লাখ ৩৫ হাজার টাকার সহায়তা বিতরণ

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গুইমারা উপজেলার রামসুবাজার এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

 

এ সময় ৯৭টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা করে, নিহত পরিবারের প্রতিটি পরিবারকে ২ লাখ টাকা এবং আহত ১৩ জনের পরিবারকে ১৫ হাজার টাকা করে মোট ২৭ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরিফিন জুয়েল, বিপিএম।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বিদায়ী গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন সুলতানা, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না, গুইমারা উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা আমির রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান উশেপ্রু মারমা, জেলা পরিষদ সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, চাইলাপ্রু মারমা, অংগ্য মং ও আব্দুল আলী প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই পুনর্বাসন কার্যক্রম ক্ষতিগ্রস্ত পরিবারের জীবনে নতুন আশার আলো জ্বালাবে। তারা আরও জানান, যেকোনো যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net