1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বর্ণমালা একাডেমিতে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব

চৌদ্দগ্রামে বর্ণমালা একাডেমিতে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে নারায়ণপুর বর্ণমালা একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ২০২৪ সালের বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ, সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

রবিবার (০৯ নভেম্বর) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বর্ণমালা একাডেমি মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’ এর আহবায়ক মো. আমির হোসাইন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‘চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’ এর যুগ্ম আহবায়ক মো. শাহজাহান, মো. ওয়াসিম উদ্দিন, সদস্য সচিব সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, সদস্য মো. ইমামুল মজুমদার, নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম আজম, উপজেলা বিএনপি নেতা মো. রেজাউল করিম মজুমদার, ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. জাফর আহমদ, নারায়ণপুর বর্ণমালা একাডেমির সভাপতি মো. লিয়াকত আলম মজুমদার।

 

নারায়ণপুর বর্ণমালা একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. ফখরুল আলম মজুমদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের পরিচালক ও সহকারী শিক্ষক মো. মোশাররফ হোসেন জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ঝুমুর রাণী পাল, আয়েশা আক্তার, জান্নাতুল ফেরদৌস নিশু, আঁিখ রাণী পাল, ফারজানা আক্তার দীপা, কাজল রেখা, মো. কামরুজ্জামান, জুনায়েদ আলম মজুমদার সিয়াম, বিশিষ্ট সমাজসেবক মোফাজ্জল হোসেন মজুমদার, অভিভাবক মো. আলমগীর হোসেন, মোসলেহ উদ্দীন, মো. আব্দুল কাদের, আজহারুল আলম চয়ন, বিমল চন্দ্র শীল, সমির চন্দ্র শীল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও সচেতন অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net