1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফে মানবপাচার চক্রের আস্তানায় অভিযান: মালয়েশিয়াগামী ৮ জন উদ্ধার, আটক ৪ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

টেকনাফে মানবপাচার চক্রের আস্তানায় অভিযান: মালয়েশিয়াগামী ৮ জন উদ্ধার, আটক ৪

আবু হুমাইর, টেকনাফ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৫৬ বার

 

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে মানবপাচার চক্রের আস্তানায় অভিযান চালিয়ে ৮ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বিজিবি। এসময় চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পানছড়ি পাড়া এলাকার কালা বদ্দা নামের এক ব্যক্তির বসতবাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

 

আটক ভুক্তভোগীরা হলেন—আফাজ উদ্দিনের মেয়ে আসমা (১৯), আব্দুল মোতালেবের মেয়ে শাবনূর (২০), মৃত আফাজ উদ্দিনের মেয়ে জহুরা (৪৩) ও তার স্ত্রী সাহারা খাতুন (৬২)। এছাড়া আরও ২ নারী ও ২ শিশু মিলে সর্বমোট ৮ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের সবাই বিভিন্ন এফডিএমএন ক্যাম্পের নিবন্ধিত বাসিন্দা।

 

মঙ্গলবার রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—উক্ত বাড়িতে বিদেশগামী বেশ কয়েকজনকে আটকে রাখা হয়েছে। খবরের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মানবপাচার চক্রের কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

 

তিনি আরও জানান, পলাতক মানবপাচারকারী হিসেবে শনাক্ত করা হয়েছে আব্দুল মোতালেব ওরফে কালা বদ্দা (৩০), তিনি একই এলাকার বাসিন্দা।

 

উদ্ধারকৃতদের প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net