1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা-৯নারীদের নিয়ে উঠান বৈঠকে চমকে দিচ্ছেন আবুল কালাম  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় উপহার সামগ্রী বিতরণ সাতকানিয়ায় ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক মামলায় ৪ আসামী গ্রেফতার সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারে সহায়তা বিতরণ জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে জিয়া খাল খনন কমসূর্চির উদ্বোধন করলেন এমপি কাজল বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আলী আজম শেখ’র মৃত্যুতে বাংলাদেশ হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের শোক প্রকাশ  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম  ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

কুমিল্লা-৯নারীদের নিয়ে উঠান বৈঠকে চমকে দিচ্ছেন আবুল কালাম 

৩১ দফার লিফলেট বিতরণে জনতার ঢল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২০৩ বার

এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লক্ষ্য রেখে বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে লিফলেট নিয়ে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা জুড়ে নির্বাচনী প্রচারণায় মগ্ন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম।

 

দুই উপজেলার বিএনপির সাংগঠনিক কর্মসূচি নিয়ে প্রতিদিন এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে উঠান বৈঠক,এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে ঘুরে ঘুরে ভোটারদের কাছে যাচ্ছেন তিনি।গ্রামের পাড়া-মহল্লা, দোকান-পাট ঘুরে ভোটারদের হাতে তারেক রহমানের ৩১ দফার লিফলেট পৌঁছে দেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনের নিজের প্রার্থীতার জানান দিয়ে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন তিনি।

 

এরই ধারাবাহিকতায় বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৫ টায় লাকসাম মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নে শ্রীয়াং উচ্চ বিদ্যালয়ে মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সিরাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন

 

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু, নুরুন্নবী মজুমদার, মাসুদ রানা মাসুদ,মোস্তফা কামাল, সৈয়দ হোসেন শহিদ, আবুল বাসার মাষ্টার, মাওলানা মন্নান, নুর মোহাম্মদ,সোহেল রানা, জয়নাল আবেদীন, সেলিম মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net