1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশ সাতবাড়িয়াতে আগুনে ৪ বসতঘর পুড়ে ছাই - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

চন্দনাইশ সাতবাড়িয়াতে আগুনে ৪ বসতঘর পুড়ে ছাই

ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা

এস.এম.জাকির, চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার

চন্দনাইশ সাতবাড়ীয়া নগর পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪ বসতঘর আগুনে পুড়ে ভষ্মিভূত হয়। অগ্নিকান্ডে ৪ পরিবারের মালামাল, নগদ টাকাসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয় বলে জানা যায়।

গতকাল ১৭ নভেম্বর (সোমবার) সকালে উপজেলার সাতবাড়ীয়ায় নগর পাড়ার হাজেরা খাতুনের ঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে নিমিষেই ছড়িয়ে পড়ে। এ সময় পাশ^বর্তী আবুল কাশেম, আবদুর রহিম, মোহাম্মদ করিম ও হাজেরা খাতুনের বসতঘর পুড়ে সম্পূর্ণ ভষ্মিভূত হয়। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে এ সকল পরিবারের আসবাবপত্র, ইলেকট্রিক সামগ্রী, মূল্যবান কাগজপত্র, নগদ টাকাসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিসের টিম প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত করতে পারেননি বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net