1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড (ছাতিয়ানী, বৈলপুর ও ছোটখিল) জামায়াতে ইসলামীর কেন্দ্র সভা অনুষ্ঠিত হয়েছে। পরে একই কেন্দ্রের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, সেক্রেটারি মো. শাখাওয়াত হোসেন শামীম, ইউনিয়ন জামায়াত নেতা ও ছাতিয়ানী কেন্দ্র কমিটির আহবায়ক মো. ওমর ফারুক পন্ডিত।

 

বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব এবং মুন্সীরহাট ইউনিয়ন জামায়াত নেতা মো. কফিল উদ্দিন মোল্লার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাস্টার মাসুম বিল্লাহ, জামায়াত নেতা ডা. তাজুল ইসলাম, ইউনিয়ন যুববিভাগের সহকারী সেক্রেটারি নেতা এডভোকেট মো. সাইফ উদ্দিন মজুমদার, ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. কামরুল হাসান।

 

জামায়াত নেতা আহসান উল্লাহ মোল্লার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নবান্ন মিডিয়া কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেন, জামায়াত নেতা মো. ইব্রাহীম মোল্লা, মো. নাসির উদ্দিন পন্ডিত, মো. ওমর ফারুক মোল্লা শামীম, মহিন উদ্দিন মোল্লা, মো. গিয়াস উদ্দিন, গাজী সামিউল আলম, মাওলানা মো. বেলাল হোসেন, মো. আব্দুর রহিম বাপ্পি, মো. ছোটন, মো. ওবায়দুল্লাহ সহ স্থানীয় জামায়াত ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net