1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফে অপহরণের ৬ দিন পর ১২ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন নুরুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

টেকনাফে অপহরণের ৬ দিন পর ১২ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন নুরুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ বার

টেকনাফ, (কক্সবাজার) প্রতিনিধি,

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার অপহৃত ব্যবসায়ী নুরুল ইসলাম অপহরণের ছয় দিন পর মুক্তিপণ দিয়ে ঘরে ফিরেছেন। তার ছেলে কামাল হোসেন আজ দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে সশস্ত্র অপহরণকারীরা পশ্চিম লেদা এলাকার নিজ বাড়ি থেকে নুরুল ইসলামকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। অপহরণের পর তাকে পাহাড়ি এলাকায় আটক রেখে প্রথমে পরিবারের কাছে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে পরিবারের সদস্যরা নানা চেষ্টায় ১২ লাখ টাকা সংগ্রহ করলে ডাকাত দল সেই অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেয়। ছয় দিন ধরে চরম আতঙ্ক ও উৎকণ্ঠায় থাকা পরিবার দুপুরে তাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে স্বস্তি পায়।

 

নুরুল ইসলামের মুক্তির খবরে এলাকায় স্বস্তির পাশাপাশি নতুন করে আতঙ্কও দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী এসব এলাকায় অপহরণকারী চক্রের দৌরাত্ম্য দিন দিন বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

 

অপহরণের ঘটনায় নুরুল ইসলামের পরিবার এখনো শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। ফেসবুক স্ট্যাটাসে কামাল হোসেন তার বাবার সুস্থতা কামনা করে সহযোগিতা, দোয়া ও পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

 

ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত অপহরণকারী চক্রকে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net